1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মাঝ আকাশে স্বামী-স্ত্রীর ঝগড়ায় বিমানের জরুরি অবতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :উড়োজাহাজে চড়ার সময় যাত্রীদের নানা অঘটন, বিস্ময়কর ঘটনার কথা শোনা যায়। এবার মাঝ আকাশে ঝগড়া বাধিয়ে দিল এক দম্পতি। আর তাতে অতিষ্ট হয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই অন্যত্র জরুরি অবতরণ করে তাদের নামিয়ে দিতে বাধ্য হলো কর্তৃপক্ষ।

বুধবার (২৯ নভেম্বর) এমন এক ঘটনার সাক্ষী হলো দিল্লি। মূলত মিউনিখ থেকে ব্যাংককগামী লুফথানসার একটি ফ্লাইটে ওঠেন স্বামী-স্ত্রী। বিমান আকাশে উড়াল দেয়ার পর শুরু হয় তাদের ঝগড়া। পরিস্থিতি খারাপ হলে এক পর্যায়ে সকাল ১০টা ২৬ মিনিটে দিল্লিতে অবতরণ করে উড়োজাহাজটি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, এটিসিকে জানাতে বাধ্য হন বিমানের পাইলট। উড়োজাহাজে থাকা স্বামী ছিলেন জার্মানি নাগরিক আর স্ত্রী থাইল্যান্ডের। আচমকা তাদের মধ্যে বিবাদ শুরু হয়। আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্বামীর আচরণে আতঙ্কিত হয়ে বিমানকর্মী ও পাইলটের সাহায্য চান ভুক্তভোগী ওই নারী।

দম্পতিকে সামলাতে হিমশিম খান বিমান কর্মীরা। ওই পরিস্থিতিতে প্রথমে পাকিস্তানের একটি বিমানবন্দরে অবতরণ করতে চান পাইলট। তবে পাক বিমানবন্দর থেকে মেলেনি অনুমতি। এরপরেই দিল্লিতে অবতরণের অনুমতি পান পাইলট। দিল্লিতে পৌঁছে ওই ব্যক্তিকে নামিয়ে ফের উড়াল দেয় উড়োজাহাজটি।

আরও পড়ুন: সালাদে মানুষের আঙুল, রেস্টুরেন্টকে জরিমানা

গণমাধ্যমটি জানায়, দিল্লি পুলিশ এবং আধাসামরিক বাহিনী সিআইএসএফ ঘটনাস্থলে উপস্থিত হলে, ওই ব্যক্তি এ ঘটনায় অনুতপ্ত হয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চান। তাকে জার্মানিতে পাঠিয়ে দেয়া হবে নাকি ভারতীয় নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হবে সে বিষয়ে জার্মান দূতাবাসের সঙ্গে আলোচনা হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park