1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কানাইঘাটে কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

মুুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার: উপজেলা কৃষি অফিস কানাইঘাট কর্তৃক আয়োজিত ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমি বোরোধানের উচ্চ ফলনশীল জাতের উফশী বীজ জনপ্রতি ৫কেজি ও দুই রকমের ২০ কেজি করে সার ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার বিকেল ২.৩০ মিনিটের সময় উপজেলা কৃষি সম্প্রসারনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট মহানগর কৃষক লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরোধানের উচ্চ ফলনশীল জাতের উফশী বীজ ব্যবহারের মাধ্যমে

উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ২০০শতজন কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এছাড়াও রবি মৌসুমে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) এর অর্থায়নে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষে ২’শ জন কৃষকের মাঝে অনুরূপ বীজ ও সার বিতরণ করা হয়েছিল। এসব বীজ ও সার ব্যবহার করে উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।সার ও বীজ বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নেতা জাতীয় দৈনিক স্বাধীন বাংলা প্রতিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুুফিজুর রহমান নাহিদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি শাহিন আহমদ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ সহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park