1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে মাক্রোবাস চালকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

গোলাপগঞ্জ সংবাদদাতা :  গোলাপগঞ্জে উজ্জ্বল আহমদ (২৫) নামের মাক্রোবাস চালকের লাশ তার নিজ গৃহ থেকে উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত উজ্জ্বল আহমদের সিলেট গোটাটিকরের হানিফ আলীর পুত্র। রোববার (২৩ জুলাই) বিকেল ৫টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রাম থেকে এ যুবকের লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবক উজ্জ্বল সে বারকোট গ্রামে তার মায়ের সাথে বসবাস করে আসছিল এবং ঢাকাদক্ষিণ স্ট্যান্ডে মাইক্রোবাস চালাতো। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলেও ধারণা করছে।

পরিবারের সদস্যরা জানান, কিছু দিন আগে তার ড্রাইভিং লাইসেন্স, একটি আইফোন মোবাইল এবং কিছু জরুরি কাগজপত্র হারিয়ে যাওয়ার পর থেকেই সে অস্বাভাবিক আচরণ করে আসছিল। রোববার বিকেলে সকলের অগোচরে সে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিক ঘরের লোকজন দেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সিলেট আলাপ/রিপা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park