1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অগ্রহায়ণে মাগুরায় ফুলের বৃষ্টি

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

সামিনা আক্তার, মাগুরা জেলা প্রতিনিধি :
মাগুরা জেলার রাজনীতির ইতিহাসে অভূতপূর্ব সংবর্ধনা দেখলো মাগুরাবাসী। বুধবার দুপুরে বরেণ্য ক্রিকেটার মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাকিব আল হাসানকে হাজার হাজার মানুষ পথে পথে ফুলের বৃষ্টি ছড়িয়ে শুভেচ্ছা জানিয়েছে। এ যেনো অগ্রহায়ণে ফুলের বৃষ্টি উপভোগ করলেন সকিব ও মাগুরাবাসী। তাকে বহনকারী গাড়িতে বিছিয়ে পড়া ফুল কুড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে ছুড়ে দিতেও কার্পন্য করলেন না তিনি। বাংলাদেশ আওয়ামিলীগ থেকে মনোনয়ন পাওয়ার পর আজ প্রথম সকিবের মাগুরায় আগমন, যেখানেই তিনি গিয়েছেন সেখানেই তাকে রাশি রাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মাগুরাবাসী।
ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান বুধবার সকাল ৮টায় ঢাকা থেকে বিশাল গাড়ির বহর নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হলেও পথে ছিল তার জন্যে মনোমুগ্ধকর সংবর্ধনার আয়োজন। দুপুর ১টার দিকে মাগুরা শহরের প্রবেশমুখে কামারখালি সেতু এলাকায় পৌঁছলে হাজার হাজার মানুষের ঢল নামে। সেখান থেকে মাগুরা শহরে পৌঁছান দুপুর সোয়া ২টার দিকে। এর মাঝে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দেয়া ফুলে ফুলে সিক্ত হয়েছেন সাকিব।
শহরে প্রবেশের পর প্রথমেই তিনি যান সৈয়দ আতর আলী সড়কের জামরুল তলায় মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে সাকিবের সাথে মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর বিরেন শিকদারসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় শেষে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শুভেচ্ছা জানান। পরে বিকাল সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সাকিবের জন্যে আয়োজন করা হয় নাগরিক গণ গণসংবর্ধনা। এই মঞ্চ থেকে মাগুরা পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল এবং সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল ফুলের তৈরি নৌকা প্রতীক তুলে দেন সাকিবের হাতে।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাকিব আল হাসান মাগুরাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তিনি বলেন, মাগুরাবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আর আমাকে রাজনীতি করার সুযোগটি করে দেওয়ার জন্যে মাননীয় দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। মাগুরা স্টেডিয়াম থেকে আমার ক্রিকেটের শুরু। আবার সেখান থেকেই শুরু হলো রাজনীতির হাতেখড়ি। আমার আর কিছু চাওয়ার নেই,এখন মাগুরাবাসীকে সেবা দিতে চাই। আমি স্মার্ট মাগুরা গড়ে তুলতে সকলের সহযোগিতা চাই। সকলেই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন,এবং জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করবেন সেই আশা করি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park