1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এবার পহেলা জানুয়ারি হচ্ছে না ‘বই উৎসব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :প্রতিবছর পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে ‘বই উৎসব’ উদ্‌যাপন করে সরকার। বই ছাপিয়ে প্রস্তুতি নিলেও এবারের ‘বই উৎসব’ জাতীয় নির্বাচনের পর হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘বই ছাপিয়ে প্রস্তুতি নেয়া হলেও জাতীয় নির্বাচনের কারণে এবার বছরের প্রথম দিন ‘বই উৎসব’ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবার বই উৎসবটা ঠিক ১ জানুয়ারি নাকি নির্বাচনের পর ১০-১১ তারিখে হবে, সেটা নিয়ে আলোচনা চলছে। আমরা একটা সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘৭ জানুয়ারি জাতীয় নির্বাচন। তাই বই উৎসব নিয়ে ভাবতে হচ্ছে। নির্বাচনের পর সময়টা কেমন থাকবে, সেটাও বিবেচনায় নিতে হবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে শিগগিরই সেটা জানাতে পারব।’

উল্লেখ্য, ২০১০ সাল সরকার বছরের প্রথম দিন থেকে বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিয়ে বই উৎসব করছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//রৌদ্দ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park