1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী জোড় শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :উপমহাদেশের প্রাচীনতম দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী জোড় ও শেখবাড়ী জামিয়ার মাহফিল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) শুরু হয়েছে।

বাদ ফজর আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী’র (পীর সাহেব বরুণা) উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়।

বৃহস্পতিবার মোট ৭টি অধিবেশনে ধারাবাহিক আলোচনা করেন- মুফতি জসীম উদ্দীন চট্টগ্রাম, মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, মাওলানা আব্দুল কাদির বাগরখালী, মাওলানা শামসুল হক সরাইলী, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মাওলানা ফজলুর রহমান মাধবপুরী, মাওলানা মুসা আল হাফিজ, মুফতি আবু তাহের জিহাদী, মুফতি আব্দুর রহমান জিহাদী, মুফতি আব্দুল্লাহ ফিরোজী, মুফতি মুজিবুর রহমান ফয়জী, মুফতি আব্দুল লতিফ ফারুকী প্রমুখ।

তিনদিনের এই জোড়ে ২৪ নভেম্বর শুক্রবার অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন- আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা সিবগাতুল্লাহ নূর বি-বাড়িয়া, মাওলানা জুনায়েদ আল হাবিব ঢাকা, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি ঢাকা, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা, মাওলানা মুমতাজ উদ্দীন বড়দেশী সিলেট, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী প্রমুখ।

শনিবার সকাল ৯টায় পীর সাহেব বরুণার আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের মাহফিল সমাপ্তি হবে।

মাহফিলের বিশাল মাঠে প্রায় লক্ষাধিক মুসল্লির শৃঙ্খলার জন্য হাজার খানেক স্বেচ্ছাসেবক টিম এবং নিজস্ব নিরাপত্তাকর্মী কাজ করছেন। এছাড়াও জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প। বিশুদ্ধ খাবার পানির জন্য রয়েছে আলাদা স্টল।

উল্লেখ্য, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রিটিশ উপনিবেশবাদের সময়কালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪ খ্রিষ্টাব্দে বাংলার খ্যাতিমান বুযুর্গ খলীফায়ে মাদানী কুতবে দাওরান হযরত লুৎফুর রহমান বর্ণভী (পীর সাহেব বরুণা) সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার পর থেকে প্রায় ৯ দশক ধরে ইসলাহী এ সংগঠন তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশে মানবতার কল্যাণ, মুসলমানদের দ্বীন—ঈমানের সংরক্ষণ ও মানবিক মূল্যবোধের উজ্জীবনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//পূজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park