1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দুবারের নির্বাচিত অনেক এমপিই নৌকা পাচ্ছেন না

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এখন দলটির বর্তমান সংসদ সদস্যদের আমলনামা ও গত পাঁচ বছরের কার্যক্রমের মূল্যায়ন চলছে। সেই সঙ্গে দলটির নেতাদের মধ্যে থেকে জনপ্রিয় এবং কর্মীবান্ধবদের খুঁজে বের করা হয়েছে।

জানা গেছে, যেসব সংসদ সদস্য নেতাকর্মীদের সঙ্গে ভালো আচারণ করেছেন, করোনাকালে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন, জনগণের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলটির সভাপতি শেখ হাসিনা প্রায় ছয় মাস ধরে প্রার্থী চূড়ান্তের কাজ এগিয়ে রেখেছেন। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও দলীয় একটি টিম সংসদ সদস্যদের আমলনামা সংগ্রহ করেছেন। সেই তথ্য একাধিকবার যাচাই-বাছাই করে ৩০০ আসনের মধ্যে ১৫০টিতে কাকে মনোনয়ন দেবেন আওয়ামী লীগ সভাপতি এরই মধ্যে চূড়ান্ত করে রেখেছেন। নতুন ও পুরনো মিলিয়ে এই ১৫০ আসনের মনোনয়ন একেবারেই চূড়ান্ত করা হয়েছে। হিসাবও করে রাখা হয়েছে এসব আসনের সব প্রার্থী জিতবেন।

আরও জানা গেছে, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যারা এমপি নির্বাচিত হয়েছিলেন তাদের অনেকেই এবার মনোনয়ন পাচ্ছেন না। তাদের মধ্যে ৭ জন সংসদ সদস্য আছেন যারা গত ৫ বছরে দলীয় কাজে ১ দিনও এলাকায় যাননি। গত ৫ বছরে ৩০ দিনও নিজ এলাকায় যাননি এমন সংসদ সদস্যের সংখ্যা ৭৫ জন। এছাড়া প্রায় ৩৫ জন এমপি ২০-২৫ দিন নিজ নির্বাচনী এলাকায় গিয়েছেন। এছাড়াও নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ, করোনাকালে এলাকার মানুষের পাশে না থাকা এমপিরাও মনোনয়ন পাবেন না।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা জানিয়েছেন, এবার ২২৫ আসনে নির্বাচনের প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগের। নির্বাচন প্রস্তুতি এমনই যাতে ১৭০-১৮০ আসনে নৌকার বিজয় হয়।

বুধবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠক বসবে দলটির সংসদীয় বোর্ড। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের একটি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলতে পারে তিনদিন ধরে। প্রথম দিনের বৈঠকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হবে। এরপর পর্যায়ক্রমে বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও সর্বশেষ চট্টগ্রাম বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হবে। চূড়ান্ত করার পর পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আওয়ামী লীগ প্রকাশ করবে। সে ক্ষেত্রে জোটের জন্য ছেড়ে দেয়া আসনগুলো ফাঁকা রাখা হবে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, সুনির্দিষ্ট কিছু ক্যাটাগরি ধরে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা বিবেচনায় নেয়া হবে। এত বড় সংগঠন, কোটি কোটি নেতাকর্মীর মধ্য থেকে ৩০০ জন বেছে নেওয়া খুবই কঠিন কাজ। মনোনয়ন বোর্ডের সদস্যরা সে কঠিন কাজ নিয়ে বসতে যাচ্ছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//মাশরুর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park