1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিএনপিসহ বিরোধীদের অবরোধ শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ডাকা ষষ্ঠ দফায় ফের ‘৪৮ ঘণ্টার অবরোধ’ কর্মসূচি শুরু হচ্ছে আজ। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। এদিকে একই কর্মসূচি পালন করবে জামায়াতসহ বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি, গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলো।

সোমবার বিকালে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি সফল করার জন্য দেশের জনগণ, দলের নেতাকর্মী, সমমনা জোট ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।

উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশ পুলিশ প- করে দেয়ার পর সরকারের পদত্যাগের একদফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯শে অক্টোবর সারা দেশে দু’দফায় তিনদিন হরতাল ও ৫ দফায় ১১দিন পর্যায়ক্রমে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// জ্যোতি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park