1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিশ্বকাপ জয়ের নায়ক ট্রাভিস হেডকে বিয়ে করলেন কলকাতার তরুণী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :২০২৩ বিশ্বকাপের ১৩তম আসরে উড়তে থাকা ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। মূলত ভারতের জয়ের ক্ষেত্রে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন অসি তারকা ট্রাভিস মাইকেল হেড। মূলত তার কারণেই তীরে এসে তরী ডোবে ভারতের। তবে অস্ট্রেলিয়ার এই প্রথিতযশা ক্রিকেটার অনেক ভারতীয়ের হৃদয় ভঙ্গ করলেও জিতে নিয়েছেন এক ভারতীয় তরুণীর মন।

ট্রাভিসের পারফরম্যান্স এতটাই ভালো লেগেছে যে, তার প্রেমে পড়ে গেছেন কলকাতা শহরের বিখ্যাত মডেল হেমশ্রী ভদ্র। ট্রাভিসের ছবি সামনে রেখে সোশ্যাল মিডিয়ার অনুসারীদের সামনেই সিঁদুর পরে তাকে ভার্চুয়ালি বিয়ে করেন তিনি। এ সময় তার পাশে থাকা পরিবারের অন্য সদস্যরা কেউ শঙ্খ বাজান, কেউ উলু ধ্বনি দেন।

তবে এটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। দেশদ্রোহী তকমা দিয়ে মডেলকে প্রাণঘাতী হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন হেমশ্রী। মঙ্গলবার (২১ নভেম্বর) ঐ তরুণী বলেন, বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের পর ট্রাভিস তার মন জয় করে নিয়েছে। বিশ্বকাপ শেষ হওয়ার পরেই টিভির সামনে থেকে উঠে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাই ট্রাভিসকে ভার্চুয়ালি বিয়ে করে ফেলি। সেই ভিডিও পোস্ট করতেই সেটি ভাইরাল হয়ে যায়।

তিনি আরও বলেন, আমার খুব খারাপ লাগলো এটা দেখে যে আমাকে একের পর এক নেটিজেনদের অশ্লীল মন্তব্যের সম্মুখীন হতে হচ্ছে। এমনকি প্রাণঘাতী হুমকিও আসছে। কিন্তু বিশ্বকাপ সত্যিই কি এক লড়াই?

হেমশ্রী বলেন, ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম বিভিন্ন দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর জন্যই নাকি এই ধরনের খেলার ব্যবস্থা করা হয়। তবে এখন মানুষ কেন এত প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠলো? একটি খেলাতে হেরে যাওয়া নিয়ে এতো আক্ষেপ এবং একটি সাধারণ ঘটনাকে নিয়ে এত বাড়াবাড়ি!

হেমশ্রী বলেন, যদি অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটারকে সমর্থন করলেই দেশদ্রোহী হয়ে যেতে হয়, তাহলে তো খুব অদ্ভূত সময়ে আমি বাস করছি বলতে হবে। লাখ লাখ লোক আমায় ভিডিওটি সরিয়ে নিতে বললেও আমি মোটেই ভিডিওটি সরাব না। বরং হয়তো আমি আরও এ রকম ভিডিও বানাব।

তিনি জানান, ইন্সটাগ্রামে ট্রাভিসের অনুসারী ২.২ লাখের মতো আর তার ৭.২ লাখ। তিনি ট্রাভিসকে ট্যাগ করেই ভিডিও আপলোড করেছেন। তার খারাপ লাগলে ট্যাগ রিমুভ করে দিতেন। অথবা তাকে সরাসরি জানাতেন। কিন্তু তাতো করেননি ট্রাভিস। যত সমস্যা হচ্ছে কিছু দর্শকের!

এই তরুণী বলেন, ব্যক্তিগতভাবে কোনো মানুষকে ভালো লাগতেই পারে এবং তাকে নিয়ে আমি একটি ছোট ভিডিও বানিয়েছি। কিন্তু এই ঘটনায় আমি শঙ্কিত। নীতি পুলিশের নামে যা চলছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আলমাস

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park