1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুনামগঞ্জে বিএনপি জামায়াতের হরতালের সমর্থনে মিছিলে পুলিশ বিএনপি জামায়াতের সংঘর্ষে রণক্ষেত্র শহর,আটক ৪

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জে বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে।এ সময় পুলিশ ৪জনকে আটক করলে ও তাদের নাম ও পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

রবিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন ও এর আশাপাশের এলাকায় পুলিশ ও বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্র পরিণত হয় ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হরতালের সমর্থনে পুরাতন বাস স্টেশন এলাকায় একটি মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয় । পরে উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে টিয়ারশেল ও রাবারবুলেট ছুড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে চায় পুলিশ। বিএনপি নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে আরপিননগর ও জামতলা এলাকা থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। থেমে থেমে ঘণ্টাব্যাপী চলে দুপক্ষের সংঘর্ষ। পরে পুলিশ জনবল বৃদ্ধি করে দুই পাড়ায় ঢুকে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সংবাদকর্মীরা আহত হয়েছে।

এ সময় বিএনপি কর্মী অভিযোগে আরপিননগর এলাকা থেকে ৪জন যুববকে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃতরা আওয়ামী লীগের সমর্থক। সংঘর্ষের পর পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে এবং পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটের ধোয়ায় দিক বেদিকে সাধারন জনগনকে ছুটাছুটি করতে দেখা গেছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপারেশন) রাজন কুমার দাস সাংবাদিকদেও জানিয়েছেন হরতালকে কেন্দ্র কওে বিএনপি জামায়াত নাশকতা সৃষ্টি করে শান্ত পরিবেশকে অশান্ত করতে চেয়েছিল কিন্তু পুলিশ তাৎক্ষনিক টিয়ারসেল ও রাবারবুলেট ব্যবহার কওে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে তিনি দাবী করেন। আহতদের তাৎক্ষনিক চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে নাশকতাকারীদের ধরতে পুলিশী অভিযান পরিচালিত হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park