1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঝিকরগাছায় দুর্নীতিবাজ মেম্বারসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহাজান আলী মোড়লের স্বাক্ষরিত নাগরিক সনদপত্র, ওয়ারেশ কায়েম, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন সহ সিলমোহর পুড়িয়ে উল্লাস করার প্রতিবাদে দুর্নীতিবাজ আনারুল ইসলাম রিফার মেম্বারসহ জড়িত অন্যান্যদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার সময় ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের সামনে গদখালী ইউনিয়নবাসীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ইউপি সদস্য আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক চেয়ারম্যানের ভাইপো, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. আব্দুল্লাহ আল মামুন।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমার চাচা ছিল আমার একান্ত অভিভাবক ছিলেন। তিনি সর্বসময় আমাকে তার নিজের ছেলের মতো স্নেহ করতেন। আর তার মৃত্যু নিয়ে যখন এলাকাবাসীরা শোকাহত ঠিক তখনই ইউপি সদস্য আনারুল ইসলাম রিফারের কর্মকান্ডে আমরা হতবাক হয়ে পড়েছি। আমার চাচার সাথে তার খারাপ সম্পর্ক থাকতে পারে সেটা স্বাভাবিক। তাই বলে তার লাশ দাফন হওয়ার পূর্বেই তার ইউনিয়ন পরিষদের স্বাক্ষরিত নাগরিক সনদপত্র, ওয়ারেশ কায়েম, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন সহ সিলমোহর পুড়িয়ে উল্লাস করার মত এমন নিশংস কর্মকান্ডের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও প্রশাসনের নিকট এই নিশংস কর্মকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জোর দাবী করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি হযরত আলী, গদখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুন্সী আবুল হোসেন, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, তোফাজ্জেল হোসেন তোফা, আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য নুর হোসেন, মনিরুজ্জামান মনির, তাজ উদ্দিন, শাহিনুর বেগম, মহিলা আওয়ামী যুবলীগের সদস্য রেশমা বেগম, গদখালী ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park