1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শেষদিনেও ইসির ডাকে সাড়া দেয়নি বিএনপিসহ ৩৪ দল

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানাতে নির্বাচন কমিশন (ইসি) ৪৪টি দলকে চিঠি দিলেও বিএনপিসহ ৩৪টি দল কোনো সাড়া দেয়নি।

শনিবার (১৮ নভেম্বর) ছিল জোটবদ্ধভাবে নির্বাচন করতে এবং কার স্বাক্ষরে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে নির্বাচন কমিশনকে তা জানানোর শেষ দিন। কিন্তু এদিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আওয়ামী লীগসহ মাত্র ১০টি দল ইসিতে চিঠি দিয়েছে।

দলগুলো হলো- আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জাপা), বিকল্পধারা বাংলাদেশ, তৃণমূল বিএনপি ও গণতন্ত্রী পার্টি। এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য ইসিকে চিঠি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি (জাপা) ও বিকল্পধারা বাংলাদেশ।

অন্যদিকে বিএনপি নেতাদের বলছেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই। সে কারণে ইসির পদক্ষেপে নজর রাখলেও তাদের কোনো প্রতিক্রিয়া নেই।

দলটির সহ-দপ্তরসম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, আমরা তো এই নির্বাচন কমিশন মানি না। আমাদের দাবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। সুতরাং বর্তমান নির্বাচন কমিশন কী চিঠি দিলো না দিলো, সেটা আমাদের কাছে কোনো বিষয় না।

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, শনিবার আমাদের জোটবদ্ধ আবেদন জমা দেয়ার শেষ সময় ছিল। আওয়ামী লীগ চিঠি দিয়ে জানিয়েছে তারা জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর সভাপতির স্বাক্ষরে তারা নমিনেশন দেবে। এ ছাড়া জাপার দুটি চিঠি এসেছে। জিএম কাদের বলেছেন কার স্বাক্ষরে মনোনয়ন হবে। আর রওশন এরশাদ বলেছেন তারা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে ভোট করবেন। এখন কারটা আমলে নেওয়া হবে, সেটা কমিশন দেখবে।

এর আগে, গত ১৬ নভেম্বর ইসি’র উপসচিব (নির্বাচনী সহায়তা ও সমন্বয়) মো. মাহবুব আলম শাহ বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলের সভাপতি-মহাসচিব বরাবর ই-মেইলের মাধ্যমে চিঠি দিয়েছিল। চিঠিতে ১৮ নভেম্বরের মধ্যে দলগুলোকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে বলা হয়েছিল।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//জামিল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park