1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নৌকার প্রার্থী হতে চান অপু বিশ্বাস

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত ১৫ নভেম্বর। ইতোমধ্যে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া নিয়ে এক ঝাঁক তারকার নাম শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এসব নাম উঠে আসছে।

এদের মধ্যে চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়ক ফেরদৌস হোসেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের নাম শোনা যাচ্ছে। এ তালিকায় রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অপু। তবে প্রার্থী হননি।

এবার আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, এবার প্রার্থী হওয়ার সুযোগ পেলে অবশ্যই নির্বাচনের মাঠে নামবেন তিনি এবং তা অবশ্যই নৌকা প্রতীকে।

এই ঢালিউড কুইন বলেন, এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।

তিনি বলেন, অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।

এবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান বলে জানান এ নায়িকা।

এ অভিনেত্রী বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক, এই কামনাই আমার থাকবে। কিছুদিন পরই জাতীয় নির্বাচন। এ জন্য অপেক্ষা করছি। আমরা চলচ্চিত্রের মানুষ। আমাদের চলচ্চিত্র হচ্ছে কর্মজীবী মানুষদের ঘিরে। কিন্তু যখন অস্থিরতা বিরাজ করে তখন কাজের জায়গা সংকুচিত হয়ে যায়। তবে আমি মনেপ্রাণে চাইব আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। আওয়ামী লীগ আমাদের যে উন্নয়ন করেছে, এটার বিকল্প আর কিছু নেই। আমাদের প্রধানমন্ত্রী, তিনি আসলেই মা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//জামিল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park