1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তফসিলকে স্বাগত জানিয়ে শান্তিগঞ্জে আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

শান্তিগঞ্জ সংবাদদাতা :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সুনামগঞ্জের শান্তিগঞ্জে নৌকা মার্কায় ভোট চেয়ে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। সেই সঙ্গে তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারা৷

বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে৷

এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আনন্দ মিছিলে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্য ও গবেষণা সহিদ মিয়া,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ,উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর আলম,সালেহ আহমদ চৌধুরী হিরা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন ,জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবেল আহমদ,পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লালন, আওয়ামীলীগ নেতা ননী গোপাল দাস, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মঈনুল,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ , উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দিলন আহমদ, নিতাই দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ,উপজেলা ছাত্রলীগ নেতা শাহ আলম, বায়েজিদ অপি, জয়কলস ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফাহাদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক সম্রাট দাস,পূর্ব বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব খান প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরশি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park