1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দোয়ারাবাজারে বালুবাহী বলগেটের ধাক্কা নৌকার মাঝি নিহত, আটক ২

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বলগেটের ধাক্কায় শাহজাহান(৬৩)নামে নৌকার মাঝি নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর ) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলানদীর পূর্বচাইরগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বালুবাহী বলগেটের চালকসহ দুই জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

নিহত শাহাজাহান ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। শাহজাহান মিয়া

ওই নদীতে খেয়া পারাপারের মাঝি হিসেবে নৌকা চালাতেন।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে চেলানদীর পূর্বচাইরগাঁও-সোনাপুর খেয়াঘাটে নৌকা দিয়ে মানুষ পারাপারের কাজ করছিলেন। এ সময়

বালুবাহী বলগেট নিয়ন্ত্রণ হারিয়ে নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকার মাঝি শাহজাহান মিয়া বলুবাহী বলগেটের চাপায় ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা বলেন, নিহত শাহজাহান মিয়া খুবই দরিদ্র একজন মানুষ। খেয়ে না খেয়ে তার সংসার চলত। হতদরিদ্র এই পরিবারটির সচ্ছলতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বালুবাহী বলগেটের চালকসহ দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park