1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বড়লেখায় ২ মাদ্রাসা ছাত্রের খোঁজ মিলছে না

  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

বড়লেখা সংবাদদাতা :মৌলভীবাজারে বড়লেখায় জামিয়া মাদানীয়া মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় থেকে তারা নিখোঁজ হয়। তাদের কোনো সন্ধান না পাওয়ায় স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

এই ঘটনায় দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে শনিবার দুপুরে বড়লেখা থানায় পৃথকভাবে জিডি করা হয়েছে। নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র হলো- উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের সৌদি প্রবাসী সা’দ উদ্দিনের ছেলে তারেক আহমদ রাফি (১৫) এবং বড়লেখা পৌরসভার দক্ষিণ বারইগ্রামের দুবাই প্রবাসী বদরুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (১৪)।

জানা গেছে, শুক্রবার রাতে বড়লেখা পিসি মডেল স্কুল মাঠে আস্‌সুন্নাহ্‌ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নাশিদ ও ক্বেরাত প্রতিযোগিতায় বড়লেখা পৌরশহরে অবস্থিত জামিয়া মাদানীয়া মাদ্রাসার হিফ্‌জ বিভাগের ছাত্ররা অংশ নেয়। এতে রাফি এবং সাইদুল ছিল। ওইদিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাফি ও সাইদুল অনুষ্ঠান (নাশিদ ও ক্বেরাত প্রতিযোগিতা) থেকে নিখোঁজ হয়।

এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাফির মামা ব্যবসায়ী জাবেদ আহমদ শনিবার বিকালে জানান, তাদের কোনো হদিস মিলছে না। এ বিষয়ে আমরা থানায় জিডি করেছি। রাফির সহপাঠী সাইদুলের পরিবারও থানায় জিডি করেছে।

জামিয়া মাদানীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন শনিবার বিকালে বলেন, শুক্রবার রাতে বড়লেখা পিসি স্কুল মাঠে আয়োজিত ক্বেরাত ও নাশিদ প্রতিযাগিতায় হিফ্‌জ শাখার সকল ছাত্র অংশ নেয়। এতে রাফি এবং সাইদুলও ছিল।

একটি সিসি ক্যামেরায় রাত সাড়ে ১০টা পর্যন্ত তাদের দেখা গেছে। এরপর তাদের দেখা মিলছে না। মাদ্রাসায়ও ফেরেনি। রাতেই বিষয়টি আমরা তাদের স্বজনদের জানাই। আমি ধারণা করছি তারা দু’জন সমবয়সী, হয়তো না জানিয়ে কোথাও বেড়াতে গেছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক জিডি করা হয়েছে। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park