1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ খেলার নতুন রেকর্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
ইফিয়ানি চিয়েজিন
ইফিয়ানি চিয়েজিন

সিলেটের আলাপ ডেস্ক :অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বসেছে মেয়েদের ফুটবল বিশ্বকাপের আসর। এই আসরেই ভেঙে গেল ২৪ বছর আগের এক রেকর্ড। কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ কোরিয়া। এশিয়ার দেশটি ২-০ গোলে হেরে গেলেও তাদের এক ফুটবলার বয়সের কারণে ইতিহাসে ঢুকে গেছেন।

তিনি কাসি ফেইর। বিশ্বকাপে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার।
এতদিন মেয়েদের বিশ্বকাপ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন নাইজেরিয়ার মেয়ে ইফিয়ানি চিয়েজিনের। ১৯৯৯ সালের নারী বিশ্বকাপে ১৬ বছর ৩৪ দিন বয়সে তিনি খেলতে নেমেছিলেন।

তাকে টপকে নতুন রেকর্ড গড়লেন কাসি ফেইর। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামার সময় তার বয়স ছিল ১৬ বছর ২৬ দিন। যা ইফিয়ানির চেয়ে মাত্র ৮ দিন কম।
দক্ষিণ কোরিয়ার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দুই ম্যাচ খেলে ৫ গোল করে বিশ্বকাপ দলে সুযোগ পান ফেইর।

নিজের বিশ্বকাপ অভিষেক ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেননি। তারপরও দলটির ইংলিশ কোচ বেল এই ফরোয়ার্ডকে নিয়ে বেশ উচ্ছ্বসিত, ‘ক্যাম্পে সে দুর্দান্ত ছিল। তবে ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় নেমে প্রভাব রাখাটা যেকোনো বয়সের খেলোয়াড়ের জন্যই কঠিন।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park