1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গাজায় আর কোনও নিরাপদ জায়গা নেই: জাতিসংঘ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গত ২৭ দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যাকায় অবিরাম নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতে গাজায় আর কোন নিরাপদ জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।

শনিবার (৪ নভেম্বর) জাতিসংঘের বরাত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালক থমাস হোয়াইট বলেছেন, গাজার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের আর তেমন কিছুই করার নেই।

সহিংসতার শুরু থেকে জাতিসংঘের পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন লাখো ফিলিস্তিনি। তাদের উদ্দেশে থমাস হোয়াইট বলছেন, আমরা এখন আর জাতিসংঘের তত্ত্বাবধানে গাজার আশ্রিতদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। জাতিসংঘের তত্ত্বাবধানে থেকে ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এর জন্য কোন পক্ষ বা কারা দায়ী তা স্পষ্ট না।

গত অক্টোবরের ৭ তারিখ সহিংসতা শুরু হওয়ার পর প্রায় ৬ লাখের মতো মানুষ জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এরই মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ২২ হাজারের বেশি মানুষ।

তবে যুদ্ধবিরতির উদ্দেশ্যে শনিবার (৪ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও আরব নেতারা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park