1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পোশাক খাতে অরাজকতা তৈরি করলে ক ঠো র ব্যবস্থা: র‍্যাব

  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে পেছন থেকে যারা দেশের পোশাক খাতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সম্প্রতি শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে পুঁজি করে কিছু মহল দেশের পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। এসব দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি সাইবার মনিটরিং বাড়ানো হয়েছে। যারা এ ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে তাদের আটকে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের শান্তিপ্রিয় শ্রমিকদের ভুল তথ্য ও গুজবের মাধ্যমে বা নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য উস্কানিমূলক তথ্য প্রদানের মাধ্যমে অরাজকতা, সহিংসতা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। যারা এই গার্মেন্টস শিল্পকে নিয়ে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করছে, তাদের আমরা অনেককে আইডেন্টিফাই করতে পেরেছি। তাদের বেশ কয়েকজনকে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে যারা এই শিল্প নিয়ে পেছন থেকে হোক বা মাঠ থেকে হোক অরাজকতা করার চেষ্টা করবে আইনের আওতায় আনব। ইতোমধ্যে যেখানে যেখানে গার্মেন্টস বেশি রয়েছে এই স্থানগুলোতে আমাদের র‌্যাবের টহল বাড়িয়ে দেয়া হয়েছে। পুলিশ এবং বিজিবির সঙ্গে আমরা যৌথ পেট্রল করছি। যেকোনো ধরনের নাশকতা এবং সহিংসতা রোধে আমাদের এই পেট্রল কার্যক্রম চলমান থাকবে।

কঠিন আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, যারা এই শান্তিপ্রিয় শ্রমিক ভাইদের নিয়ে নাশকতা সহিংসতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতিকারীরা চোরাগুপ্ত হামলা থেকে সহিংসতা চালাচ্ছে। তাদের বিরুদ্ধেও আমাদের আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park