1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ানীবাজারে অটোরিকশা খাদে পড়ে নিহত ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
ফাইল ছবি

সিলেটের আলাপ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কাকুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান (৪৫) সিলেট সদরের লামাবাজার এলাকার বাসিন্দা। কানাইঘাট সাব-রেজিষ্ট্রার অফিসের অফিস সহকারী ছিলেন তিনি।

স্থানীয়দের সূত্রে জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কানাইঘাট থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা রাস্তার পাশের পড়ে যায়। এতে সিএনজি অটোরিকশায় থাকা ৫ যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের চারখাই বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত ডাক্তাররা একজনকে নিহত বলে ঘোষণা করেন। খবর পেয়ে চারখাই ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

:

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park