1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হামাসের হামলায় ৩৩৮ ইসরায়েলি সেনা নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গত ২৭ দিন ধরে চলছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল সংঘাত। বৃহস্পতিবার (২ নভেম্বর) গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী, সেখানে তাদের আরও ৪ সেনা নিহত হয়েছে। ফলে ইসরায়েলি নিহত সেনার সংখ্যা বেড়ে ৩৩৮ জনে দাড়াল।

শুক্রবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সি ও বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে হামাসের সামরিক উইং আল-কাসাম ব্রিগেডস বলেছে, গাজায় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা আরও বেশি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে কয়েক হাজার রকেট হামলা করে হামাস। সেই ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে অতর্কিত তাণ্ডব চালিয়েছে হামাসের যোদ্ধারা। এতে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জনে দাড়িয়েছে। এদিকে হামাসের হামলার জবাবে গাজায় এখনো পর্যন্ত ইসরায়েলি হামলা অব্যহত। এতে গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ড. আশরাফ আল-কিদরা বৃহস্পতিবার বলেছেন, গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৭৬০ জনের বয়স ১৮ বছরের কম।

এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলাকে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে। শিশু হত্যা ও বন্দী করা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে বুধবার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার সমাবেশে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বাইডেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park