1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে হরতালের সমর্থনে মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

নিউজ ডেক্স:-

বিএনপি ও জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে জিল্লুর রহমানের মৃত্যুতে হরতালের ডাক দেয় জেলা যুবদল। বুধবার (১ নভেম্বর) সকাল ১০টার সময়  হরতালের সমর্থনে পৌর শহরতলিতে মিছিল ও প্রতিবাদ সভা করে গোলাপগঞ্জ বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠন।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকর রহমান মহির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সহ বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, জেলা যুবদল নেতা লায়েছ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম  আহবায়ক নিজামুল কাদির লিপন, আবদুল কাদির, লুতফুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল আজিজ মুন্না, কামাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন পৌর সেচ্চাসেবক দলের আহবায়ক তাজ উদ্দিন তাজ, উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব আবেদ আহমদ, যুবদল নেতা জুবের আহমদ, মাজেদ আহমদ, লায়েক আহমদ, ফয়ছল আহমদ, শরিফ আহমদ, পাপলু আহমদ, জেলা ছাত্রদল নেতা আব্দুস ছামাদ, মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বিএনপি নেতাদের দাবী, বিএনপি ও জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে জিল্লুর রহমান নামে এক ব্যাক্তির মৃত্যু ঘটে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সিলেটের দক্ষিণ সুরমার দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে বাইক উল্টে আহত হন যুবদল কর্মী জিল্লুর রহমান (৪০)। পরে বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জিল্লুর মৃত্যুতে সকাল সন্ধা হরতালের ডাক দেয় সিলেট জেলা ও মহানগর যুবদল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park