1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পুলিশের ভেস্ট পরা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বগুড়ার ধুনটে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরা ছবি ফেসবুকে আপলোড করায় সাজেদুল ইসলাম সাগর (২৮) নামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধুনট উপজেলার সোনাহাটা গ্রামের চান মিয়া সরকারের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মঙ্গলবার দুপুরের দিকে ফোর্স নিয়ে পিকেট ডিউটি করতে উপজেলার সোনাহাটা বাজার এলাকায় যান। ডিউটিকালীন অবস্থায় শহিদুল জ্যাকেটটি সোনাহাটা বিট পুলিশিং কার্যালয়ে টেবিলের ওপর রাখেন। সেখানে সাজেদুল কৌশলে জ্যাকেটটি পরে ছবি তোলেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথমে ডেইলি স্টোরিতে এবং পরিবর্তীতে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং ছবিটির নিচে নেতিবাচক মন্তব্য পড়তে শুরু হয়। একপর্যায়ে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।

পরে থানা পুলিশ মঙ্গলবার রাতেই সোনাহাটা বাজার এলাকা থেকে সাজেদুলকে আটক করে থানায় নিয়ে আসে। ফেসবুক ওয়াল থেকে ওই ছবিটি সরিয়ে নেয়া হয়েছে। সাজেদুল জানান, পুলিশের জ্যাকেটটি গায়ে দিয়ে কৌতূহলবশত ছবি তুলেছি এবং ফেসবুকে পোস্ট করেছি।জ্যাকেটটি গায়ে দিয়ে বিট পুলিশিং কার্যালয়ের বাইরে যাইনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে ছবি ফেসবুকে আপলোড করায় সাজেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ শাওন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park