1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

অবরোধের দ্বিতীয় দিনে গণতন্ত্র মঞ্চের মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সরকার পতনের এক দফা দাবিতে টানা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর পল্টনে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ।

বুধবার বেলা পৌনে ১২টায় তোপখানা রোড থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিজয়নগর, পল্টন মোড় এবং প্রেসক্লাব ঘুরে সচিবালয়ের পাশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এই সরকার বলছে, যে কোন মূল্যে তারা নির্বাচন করবে, কিন্তু দেশের কোন আর একতরফা নির্বাচন হতে দিবো না। এই সরকার আন্দোলন দমনের জন্য ভয়ঙ্কর রকম অপকৌশল গ্রহণ করেছে। নিজেদের এজেন্টদের দিয়ে বিরোধী দলের সমাবেশে পরিকল্পিতভাবে সহিংসতা তৈরী করে এবং পুলিশ সদস্যদের হত্যা করে, পুলিশ হাসপাতালে গাড়ি পুড়িয়ে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে তারা একটা পরিবেশ তৈরী করতে চায়। বিরোধী দলের উপর দায় চাপিয়ে সর্বাত্মক দমন-পীড়ন করতে চায়।

মঙ্গলবার বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, গুলি করে দু’জন শ্রমিককে হত্যা করেছে। হত্যা, গুম এবং দমন-পীড়নই এই সরকারের এখন একমাত্র পথ। কিন্তু হত্যা, গুম এবং দমন-পীড়ন করে এই ধরণের স্বৈরাচার সরকার টিকে থাকা পারে না।

সাকি বলেন, সরকারের সর্বাত্মক দমন-পীড়ন সত্বেও সারাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধ কর্মসূচি পালন করছেন। এজন্য আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সারাদেশের মানুষকে সংগ্রামী অভিনন্দন জানাই।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কস পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park