1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশি আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পাইকারী বাজারে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিসহ ১০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) ভোরে পুলিশের জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) এবং ফেডারেল রিজার্ভ ইউনিট (এফআরইউ) এবং ইমিগ্রেশন বিভাগ যৌথ অভিযানে অবৈধ অভিবাসীদের আটক করা হয়।

জিওএফ সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট কমম জুলকিফলি জোনিত জানান, অভিযানের সময় ১৯ বাংলাদেশি, ২৮ ইন্দোনেশিয়ান, ৪৬ মিয়ানমারের নাগরিক এবং ১৩ ভারতীয় নাগরিককে আটক করেছে।

এক বিবৃতিতে জুলকিফলি বলেন, ‘অভিযানের সময় অভিবাসীরা বৈধ শনাক্তকরণ নথি (কাগজপত্র) উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায়, অভিবাসন আইন ১৯৫৯ এর ধারা ৬ (৩) এবং ধারা ৬ (১) (প) সহ বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে। আটকদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জনসাধারণকে তাদের নিজ নিজ এলাকায় সন্দেহজনক কার্যকলাপ বা অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য সরবরাহের আহ্বান জানিয়ে জুলকিফলি বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সন্দেহজনক কার্যকলাপ ও অবৈধ অভিবাসীদের গ্রেফতার সময়ে সময়ে যৌথ অভিযান চলবে।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park