1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হজ প্যাকেজ ঘোষণা বৃহস্পতিবার

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আগামী মৌসুমের জন্য হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২ নভেম্বর)।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সচিবালয়ে বেলা সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করবেন।

বুধবার (১ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

গতবছর বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়। তার আগের বছরে যা ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা, সে তুলনায় খরচ ১ লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা বেড়ে যায়।

আর সরকারি ব্যবস্থাপনায় গতবছর হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়। অন্য বছরগুলোতে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজে হজযাত্রীরা অংশ নিতে পারতেন। সরকারি ব্যবস্থাপনায় গতবছর মাত্র একটি প্যাকেজ ঘোষণা করা হয়। গত বছরে সরকারি প্যাকেজ-১ এর তুলনায় খরচ বেড়েছে ৯৬ হাজার ৬৭৮ টাকা। প্যাকেজ-২ এর তুলনায় ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বেড়েছে। গত বছর প্যাকেজ-১ এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা ছিল।

সরকারি খরচের মধ্যে বিমান ভাড়া বাবদ হজযাত্রীদের এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা খরচ ধরা হয়।

ধর্ম মন্ত্রণালয় জানায়, আগামী ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজ পালনের জন্য কোটা অনুমোদন করেছে সৌদি সরকার।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park