1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জের যুবদল নেতা জিল্লুর মৃত্যুতে সিলেটে সকাল সন্ধা হরতাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি:-
বিএনপি ও জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে জিল্লুর রহমান নামে এক ব্যাক্তির মৃত্যু ঘটে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সিলেটের দক্ষিণ সুরমার দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে বাইক উল্টে আহত হন যুবদল কর্মী জিল্লুর রহমান (৪০)। পরে বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনপি ও যুবদল নেতাদের দাবি, আহত হওয়ার পর জিল্লুরকে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশের হেফাজতেই তার মৃত্যু হয়।
নিহত জিল্লুর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মদন গৌরী এলাকার এলাই মিয়ার ছেলে ও গোলাপগঞ্জ যুবদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।
বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির ডাকা অবরোধ সফলে ১০টি মোটরসাইকেলের বহর নিয়ে মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে অবস্থান নেন জিল্লুর। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এরপর হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তীতে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় জিল্লুরের সাথে থাকা সালাহউদ্দিন গুরুতর আহত হন। সালাহ উদ্দিন দক্ষিণ সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
এদিকে গোলাপগঞ্জ যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিল্লু রহমানের মৃত্যুতে শোক প্রকাশ ও হরতালের একাত্মতা করেন, সিলেট ৬ আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী ফয়ছল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহন আহমদ, আবুল কালাম খোকন, উপজেলা ছাত্রদের আহবায়ক তানজিম আহাদ, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর খান জাকির, সহ-সভাপতি কফিল উদ্দিন, উপজেলা যুবদলের কমিটির সদস্য সালাউদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park