1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে হরতালে ছাত্রলীগের হামলা, আহত ২ আটক ১

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

গোলাপগঞ্জ প্রতিনিধি: বিএনপির ডাকা সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল গোলাপগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের শুরুতে  রোববার সকালে উপজেলার বিভিন্ন সড়কে ছোট, ছোট যানবাহন চলাচল করতে দেখা যায়। তাছাড়া মাঠে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি ছিল সরব।

যদি সিলেটের উদ্দেশে উপজেলার গোলাপগঞ্জ, ঢাকাদক্ষিণ ও ভাদেশ্বর থেকে যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা না গেলেও গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর আঞ্চলিক সড়কগুলোতে অটোরিকশা, ব্যাটারী চালিত রিকশা, রিকশা ইত্যাদি চলেছে, তবে ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছে। স্কুল-কলেজ ও অফিসমুখী লোকজনও ছিলেন রাস্তায়। কোথাও হরতাল আহ্বানকারী দলের পিকেটারদের উপস্থিত দেখা যায়নি। তবে প্রায়ই রাস্তায় টায়ার জ¦লতে দেখা গেছে।

সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ঢাকাদক্ষিণ ও উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

এদিকে রোববার ভোর ৬টার দিকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে হরতালের পিকেটিং করার সময় বিএনপি নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় আহত হন সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া আহমদ ও ছাত্রদল কর্মী হাবিব আহমদ। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলের আরেক কর্মী আব্দুস শহীদকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছাত্রদলের একজন কর্মীকে মোটরসাইকেল সহ আটক করে থানায় আনা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park