গোলাপগঞ্জ প্রতিনিধি: বিএনপির ডাকা সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল গোলাপগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের শুরুতে রোববার সকালে উপজেলার বিভিন্ন সড়কে ছোট, ছোট যানবাহন চলাচল করতে দেখা যায়। তাছাড়া মাঠে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি ছিল সরব।
যদি সিলেটের উদ্দেশে উপজেলার গোলাপগঞ্জ, ঢাকাদক্ষিণ ও ভাদেশ্বর থেকে যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা না গেলেও গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর আঞ্চলিক সড়কগুলোতে অটোরিকশা, ব্যাটারী চালিত রিকশা, রিকশা ইত্যাদি চলেছে, তবে ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছে। স্কুল-কলেজ ও অফিসমুখী লোকজনও ছিলেন রাস্তায়। কোথাও হরতাল আহ্বানকারী দলের পিকেটারদের উপস্থিত দেখা যায়নি। তবে প্রায়ই রাস্তায় টায়ার জ¦লতে দেখা গেছে।
সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ঢাকাদক্ষিণ ও উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।
এদিকে রোববার ভোর ৬টার দিকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে হরতালের পিকেটিং করার সময় বিএনপি নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় আহত হন সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া আহমদ ও ছাত্রদল কর্মী হাবিব আহমদ। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলের আরেক কর্মী আব্দুস শহীদকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছাত্রদলের একজন কর্মীকে মোটরসাইকেল সহ আটক করে থানায় আনা হয়েছে।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066