1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পুলিশের অভিযানে বিএনপির ৩০ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :রাজধানীজুড়ে বিএনপি নেতাদের গণগ্রেপ্তার চলছে। বিএনপি নেতাদের বাড়ি বাড়ি চলছে পুলিশের অভিযান। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ জন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চালানো হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর বাসায়। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সাইদুর রহমান মিন্টু।

গ্রেপ্তারকৃত নেতারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ নিউ মার্কেট থানার সাবেক সহ—সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, কামরাঙ্গীচর থানাধীন ৫৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল, শাহবাগ থানাধীন ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ শাহাদাত হোসেন, মোঃ আফসু মিয়া, ওয়ারী থানাধীন ৩৯ নং ওয়ার্ড বিএনপি সদস্য তানভীর আহম্মেদ ওয়াসিম, শাহবাগ থানার ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম ঢালী, কলাবাগান থানাধীন ১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা সিরাজ, লিটন, মাঈনুদ্দিন লালু, রহমত উল্লাহ, লাভলু, সাইদুল, বিপুল, মুগদা থানাধীন ৭ নং ওয়ার্ডের বালুর মাঠ ইউনিট বিএনপির সভাপতি মোঃ সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা তারেক, নিউমাকেট ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসাদ মাহমুদ পলাশ, গেন্ডারিয়া থানাধীন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সহ—সভাপতি নজরুল ইসলাম কাশু, সদস্য মোঃ কালাম ও মোঃ গোলাপ, যাত্রাবাড়ী থানাধীন ৬৪ নং ওয়ার্ড (পূর্ব) এর সহ—সাধারণ সম্পাদক মোঃ ববি, শাহবাগ থানাধীন ২০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মোঃ হারুন, নজরুল ইসলাম ঢালী এবং ধানমন্ডি থানা বিএনপি নেতা সুমন, বংশাল থানার ৩৫ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হারুন, ৩৫ নং ওয়ার্ড বিএনপি সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আলম, ৩৫ নং ওয়ার্ড বিএনপি মুগলটোলি ইউনিটের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জসিম, চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজী মো: মনিউর রহমান মনির, নিউ মার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ হাশেম।

এদিকে আমিনুল হক গণমাধ্যমকে বলেন, বুধবার রাতে আমার মিরপুর পল্লবীর বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় আমার বাসা ও আশেপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ওদিকে এসব নেতাদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ নজরুল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park