1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তবুও অনড় জামায়াত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আগামী শনিবার মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াত। যদিও প্রশাসনের তরফে এই কর্মসূচি পালনের অনুমতি মেলেনি এখনো।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন নিবন্ধনহীন জামায়াত সমাবেশের অনুমতি পাবে না। সরকারের তরফে অনুমতি না দিলেও সমাবেশ সফল করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে জামায়াত। দলটির নেতারা জানিয়েছেন, যেকোনো মূল্যে সমাবেশ হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে কিছু নেতাকর্মী ঢাকায় চলে এসেছেন। সমাবেশের আগে আরও আসবেন। জামায়াত নেতারা জানিয়েছেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চান তারা। সরকার বাধা দিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করতে চাইছে।

২৮শে অক্টোবর রাজধানীতে অন্তত ৪ থেকে ৫ লাখ লোকের সমাগম ঘটানোর চিন্তা করছে জামায়াত।
দলটির দায়িত্বশীল পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে ২৮শে অক্টোবর সমাবেশ সফল করার প্রস্তুতি নেয়া হয়েছে। সেই লক্ষ্য নিয়ে কৌশলও প্রণয়ন করা হয়েছে।

নেতাদের দাবি ২৮শে অক্টোবর নিয়ে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে আবেগ অনুভূতি তীব্র। সরকারের পক্ষ থেকে নেতিবাচক সাড়া এসেছে এরপরেও তাদের আশা শেষতক মতিঝিলেই সমাবেশের অনুমতি দিবে সরকার। তবে সমাবেশের অনুমতি না পেলে সম্ভাব্য বিকল্প ভেবে রেখেছে দলটি। যা এখনই পরিষ্কার করতে চায়নি কোনো সূত্র।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম  বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের তারিখ পরিবর্তন করার কোনো চিন্তাভাবনা নেই। আমরা আশাবাদী সরকার সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে বলেন, অনুমতি না দিলে এটা সরকারের জন্যই ক্ষতি হবে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

জামায়াতের মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ  বলেন, সভা সমাবেশ একজন নাগরিকের এবং প্রত্যেক রাজনৈতিক দলের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। সেখানে অনুমতির প্রশ্ন অবান্তর। তবে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে অবহিতকরণ পত্র রিসিভ করে নিয়েছি। বরং আমরা গভীর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি সরকারের এবং প্রশাসনের দুই একজন কর্তাব্যক্তি অতি উৎসাহী হয়ে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বক্তব্য রাখছেন। তিনি বলেন, লাখো জনগণের শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামী ২৮শে অক্টোবরের শাপলা চত্বরে জামায়াতের পূর্বঘোষিত মহাসমাবেশ সফল করা হবে ইনশাআল্লাহ।

সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম  বলেন, আগামী ২৮ তারিখের মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে কিছু নেতাকর্মী ঢাকায় গিয়েছেন। সামনে আরও কিছু যাবেন। মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। যে কর্মসূচি আসুক আমরা বিভাগীয় পর্যায়ে তা পালন করবো।

জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে, মহাসমাবেশ সফল করতে নানা কৌশল হাতে নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বাধা আসলে বিকল্প কী হতে পারে তাও বিবেচনায় রাখা হয়েছে। এ ছাড়া নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়েছে। তারা যেন কোথাও সরকারি দলের নেতাকর্মীদের ফাঁদে পা না দেন সেদিকে সতর্ক থাকতেও নির্দেশনা দেয়া হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ নজরুল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park