1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা দিয়ে পড়ে আ. লীগ নেতা নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

ঢাকা: রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে বরকত হোসেন (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত বরকত হোসেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে ওই নেতার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান উল্লেখ করেন, তেজগাঁও পূর্ব নাখালপাড়ায় নিজের বাড়ি বরকত হোসেনের। এছাড়া নাবিস্কো মোড়ে আরও বহুতল একটি বাড়ি তৈরি করছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্মাণাধীন সেই বাড়িতে যান কাজের তদারকি করতে। সেখানে ষষ্ঠ তলায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার শব্দ শুনে এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে ভবনটির নিরাপত্তা কর্মী চিৎকার শুরু করেন। তার চিৎকারে শ্রমিকরা জড়ো হয়ে তাকে দ্রুত ইমপালস হাসপাতালে নিয়ে যান। সেখানে মৃত ঘোষণা করার পর মরদেহ পূর্ব নাখালপাড়ার বাসায় নিয়ে যান স্বজনরা। খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি পক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ওই ব্যক্তি স্থানীয় ২৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা। নির্মাণাধীন নিজের বাড়ির কাজ দেখাশোনা করার সময় ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে মারা যান তিনি।

এদিকে মৃত বরকতের ভগ্নিপতি আব্দুল জব্বার ভূঁঞা জানান, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন বরকত হোসেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park