1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ঝিনাইদহ পৌরসভার বাজেট ঘোষণা

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০১৪

ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভায় ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বিকেলে পৌরসভার ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

নতুন অর্থ বছরে ১১৯ কোটি ৩০ লাখ ৩ হাজার ৩৪৪ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। এছাড়াও পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাইফুল ইসলাম মধু, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা বি এম আব্দুল মজিদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বাজেট অনুষ্ঠানের পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, ঘোষিত বাজেটে নাগরিক সেবা বৃদ্ধি ও উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পৌর নাগরিকদের ওপর এই বছরের অতিরিক্ত কোনো কর আরোপ করা হবে না। নিয়মিত অন্তবর্তীকালীন কর ধার্য, বকেয়া পৌর কর আদায় ও কর বহির্ভূত রাজস্ব দাবির ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park