
সিলেট আলাপ ডেস্ক :ঊরুর চোট সেরে বিশ্বকাপে একাদশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ফিরেছিলেন সাকিব। তবে সেই ম্যাচে দল বিশাল ব্যবধানে হেরেছে প্রোটিয়াদের কাছে। এবারের আসরে টানা চতুর্থ হারের পর হঠাৎ দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
বুধবার সকালে ঢাকায় এসে দুপুরে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলন করছেন সাকিব।
জানা গেছে, তিনি দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে।
আগামী ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের ষষ্ঠ ম্যাচ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ নজরুল
