1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না আফজালের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :কিশোরগঞ্জের ভৈরব জংশনে দুটি ট্রেন দুর্ঘটনায় উচ্চশিক্ষার জন্য ইউরোপ যাওয়া হলো না ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আফজাল হোসেনের।

সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জের ভৈরব জংশনে দুটি ট্রেনের এ দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থী আফজাল হোসেন মারা গেছেন।

দুর্ঘটনায় নিহত আফজাল হোসেন ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের (২০১৭-২০১৮) ও মাস্টার্স (২০২১-২০২২)সেশনের ছাত্র ছিলেন। তিনি ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের ২০৯ নং রুমে থাকতেন। তার মৃত্যুতে শিক্ষক ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।

আফজালের বন্ধু ও রুমমেট আসাদুজ্জামান সুজন বলেন, আফজালের মৃত্যুর খবর ওর কাজিনের মাধ্যমে নিশ্চিত হয়েছি। আজকের দুর্ঘটনা পড়া ট্রেনে সে ছিল। তার স্বপ্ন ছিলো ইউরোপে উচ্চশিক্ষার জন্য যাওয়া। এজন্য আইএলটিএস কোর্স করছিলো। অনার্সে সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলো। সে অনেক মেধাবী ছিলো। সবসময় পড়াশোনার ভিতরেই ছিলো।

সে আমাকে বলেছিলো বাসা থেকে এসে ভালো খবর দিবে কিন্তু সে এমন খারাপ খবরের জন্য প্রস্তুত ছিলাম না।
আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মাহমুদুল হাসান সবুজ বলেন, আফজালের অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। আফজাল খুব ভালো ছেলে, পড়াশোনায় মনোযোগী ছিল। হলে তার মতো ভালো ছেলে খুব কমই দেখেছি, কখনও কোন ঝামেলায় জড়িত হয়নি। দুর্ঘটনায় আফজালের তাজা প্রাণ এভাবে ঝরে যাওয়ায় আমরা মর্মাহত।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করে। তার একটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত আফজালের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তানিয়া চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park