1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গুরুতর অসুস্থ বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ অক্টোবর) রাত ৯ টার দিকে মির্জা ফখরুল হাসপাতালে যান বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিএনপি মহাসচিব তার দলের নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ত্যাগ করেন মির্জা ফখরুল।

বেগম খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। চিকিৎসকরা এরই মধ্যে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর লিভার প্রতিস্থাপন জরুরি। তবে এ চিকিৎসা দেশে সম্ভব নয়।

এজন্য তাকে অনতিবিলম্বে দেশের বাইরে বহুমুখী সুবিধা সম্বলিত হাসপাতালে নিয়ে যেতে- যেখানে লিভার প্রতিস্থাপন করার সুযোগ সুবিধা রয়েছে। তবে সরকার বলছে, তারা আইনের সীমাবদ্ধতার কারণে বেগম জিয়াকে বিদেশে যেতে দিতে পারছেন না। খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও আথরাইটিস, কিডনি, উচ্চ রক্তচাপে ভুগছেন। তার হৃদরোগেরও সমস্যা রয়েছে।

গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park