1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিভিন্ন দেশের নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপ: আমেরিকা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :রাশিয়া নিজের গুপ্তচর নেটওয়ার্ক, রাষ্ট্র-চালিত গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সারা বিশ্বের নির্বাচনগুলোতে জনগণের আস্থা নষ্ট করছে। শুক্রবার প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। প্রতিবেদনটি সম্পর্কে প্রায় ১০০ টি দেশে অবস্থিত মার্কিন দূতাবাসকে জানানো হয়েছে।

মার্কিন গোয়েন্দাদের প্রাপ্ত ফলাফলের উদ্ধৃতি দিয়ে উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, “রাশিয়া নির্বাচনী বিশুদ্ধতার প্রতি জনগণের আস্থা হ্রাস করার জন্য অভিযান পরিচালনার দিকে মনোনিবেশ করছে। এটি সারা বিশ্বেই করা হচ্ছে।” এতে বলা হয়, “আমাদের তথ্য এই ইঙ্গিতই করছে যে, ক্রেমলিন সহ রাশিয়ান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন এই ধরণের অভিযানে কাজ হয়। তারা এটিকে কার্যকর বলে মনে করেন।”

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এর প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করে বলা হয়েছেঃ

মার্কিন গোয়েন্দাদের এমন মূল্যায়ন ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকার প্রায় ১০০ টি দেশের দূতাবাসে তারবার্তার মাধ্যমে পাঠানো হয়েছে। এটি এমন এক সময়ে প্রকাশ পেয়েছে যখন ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন নিয়ে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে তীব্র উত্তেজনা চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল এবং গত বছরের মধ্যে রাশিয়া যুক্তরাষ্ট্র সহ অন্তত নয়টি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনে জনগণের আস্থা হ্রাস করার জন্য “সমন্বিত প্রচেষ্টা” চালিয়েছে। এছাড়া, আরো ১৭ টি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনে অন্য উপায়ে টার্গেট করা হয়েছে। টার্গেট করা দেশগুলোর নাম না করে প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকার দেশগুলোর সঙ্গে রুশ অভিযানের তথ্য শেয়ার করেছে।

ওদিকে, বার্তা সংস্থা এএফপির বরাতে তাইওয়ান থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক তাইপে টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছেঃ মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা বলেছেন, ২০২০ সালের মার্কিন নির্বাচন এবং করোনা মহামারী সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে সাফল্যের পর রাশিয়া নির্বাচনে প্রভাব বিস্তারের কাজ এগিয়ে নিতে উৎসাহ পেয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তাওহিদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park