
নিউজ ডেক্স:-
এ জে কল্যান সোসাইটি শুভ উদ্বোধন উপলক্ষে এজে কল্যাণ সোসাইটির ফাউন্ডার উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক জনাব সাইদ আহমদের সহায়তায়, ও বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ আলহাজ্ব এম এ রাজ্জাক খান, সদস্য ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য প্রবাসি বাংলাদশি কমিউনিটি নেতা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জনাব আকিক আহমদ এর দিকনির্দেশনায় সমাজের কিছু সংখ্যক নিম্ন আয়ের মানুষের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ জাকির হোসেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি এ জে কল্যাণ সোসাইটি ।
পবিত্র আল কোরান থেকে তেলাওয়াত করেন মছব্বির আলী।
সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী আব্দুল জলিল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব আদনান আহমদ চৌধুরী প্রতিষ্ঠাতা সভাপতি, এ জে কল্যাণ সোসাইটি। তার বক্তব্যে বলেন আমাদের আজকের এই উদ্ভোদনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহনকরার কথাছিল গোলাপগঞ্জ উপজেলা পরিষদে বার বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা আপার। কিন্তু গতকাল রাতে শিলা আপার চাচি মৃত্যু বরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এবং তার সোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে একটি বক্তবে বলেছেন বাংলাদেশে অনাবাদি পতিত জমিত রাখা যাবে না আর্থসামাজিক উন্নয়নের জন্য নিজেরা উৎপাদন করতে হবে। যে বাজার থেকে কিনে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য কঠিন তাই আমরা পুষ্টির চাহিদা পুরণ করতে ফলজ গাছের চারা বিতরন করছি। এবং ভবিষ্যতে গরিব মেধাবী ছাত্রদের বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের শিক্ষায় সকলের সহযোগিতার বিশেষ উদ্যেগ নেয়া হবে।
বিশেষ অতিথি মোঃ আব্দুল হক শিক্ষক আত্হারিয়া উচ্চ বিদ্যালয়। তিনি বলেন এজে কল্যাণ সোসাইটির সাথে থাকবেন।
বিশেষ অতিথি জমান আহমদ সভাপতি ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ ৯ নং পশ্চিম আমুড়া ইউনিয়ন। তিনি বলেন এমন একটি মহৎ অনুষ্ঠানে আসতে পেরে আমি খুশি এ ভাবে যদি তরুন সমাজ এগিয়ে আসে তাহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনার বাংলা গড় উঠবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব রুহেল আহমদ সাবেক চেয়ারম্যান ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন। তিনি বলেন এটি নিঃস্বন্দে একটি ভালো উদ্যোগ।
বিশেষ অতিথি মস্তাক আহমদ ইউপি সদস্য ১ নং ওয়ার্ড ৯ নং পশ্চিম আমুড়া ইউপি
বক্তারা এ জে কল্যাণ সোসাইটির ফলের চারা বিতরণ এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।
সবাইকে যারযার অবস্থান থেকে সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন সবার আঙ্গিনায় যাতে ফলের চারা রোপন করেন এতে উৎসাহী করেন এ জে কল্যাণ সোসাইটি যাতে সামনের দিকে এগিয়ে যায় সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন এ জে কল্যাণ সোসাইটি যাতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ অব্যাহত রাখে সব সময় যাতে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকে এই আশা ব্যক্ত করেন বক্তারা এ জে কল্যাণ সোসাইটির সফলতা কামনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি আশ্বাস প্রদান করেন।
সমাজের অবহেলিত নিম্ন আয়ের মানুষের জন্য এ জে কল্যাণ সোসাইটি সব সময় পাশে থাকবে স্কুল-কলেজের মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদের গুরুত্ব দেয়া হয়।
ফলের চারার মধ্যে ছিল কলম করা আম, লিচু, মালটা, কমলা ইত্যাদি।
উপকার ভুগিরা হলেন- গোলাব আলী, শিরাব আলী, আব্দুল জলিল, মছব্বির আলী, আব্দুর রাজ্জাক, আবুল কালাম, জয়নাল আহমদ, জাকোয়ান হোসেন, আব্দুল আলিম, আব্দুস শহীদ, রুহুল আমিন, রাজু আহমদ, রয়েল আহমদ, নয়ন আহমদ, ফারহান আহমদ, আবু সুফিয়ান, ভুবন মালাকার, তামিম হোসেন, আমুড়া ডাম্পাল মাদ্রাসা, আমুড়া নয়াটুল জামে মসজিদ ইত্যাদি।