1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

গোলাপগঞ্জ প্রতিনিধি:সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের সামনে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে তাজেল আহমদ (২২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ নেতা উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করত। আহত তরুণ তানভির আহমদ (১৯) একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত তানভির আহমদ মুঠোফোনে জানান, নিহত তাজেল আহমদের সাথে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতা অপু আহমদের গত এক সপ্তাহ আগে কোন কারণে মেসেঞ্জারে গালাগালি হয়। এরপর অপু নিহত তাজেলকে দেখা করার কথা বলে।

তাজেল দেখা না করলে বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার থেকে বাড়িতে ফেরার পথে তাজেলের পিছু নেয় অপু, সাঈদসহ আরোও ৫-৬ জন। পিছন থেকে ছাত্রলীগের অপু যুবলীগের তাজেলকে ডাক দিলে তাজেল তার কাছে যায়। পরে ডাকার কারণ জানতে চাইলে অপুর কাছে যাওয়া মাত্র তাঁকে গলায় ছুরিকাঘাত করে কদম রসুল গ্রামের অপু। এসময় তানভীর এগিয়ে গেলে তাকে পৌর এলাকার দাড়িপাতন গ্রামের সাঈদ আহমদ ছুরিকাঘাত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাজেল আহমদ মারা যান। অপর আহত তানভীর আহমদ বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এই ঘটনার পিছনে জড়িতদের শনাক্ত করা হয়েছে, আসামিদের দ্রুত আটকের চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park