1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

২০ বছর ধরে অর্থ সঞ্চয়, অতঃপর নিজেকেই বিয়ে!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সারাহ উইলকিনসন, যুক্তরাজ্যের একজন ৪২ বছর বয়সী নারী নিজের স্বপ্নের বিয়ে সম্পন্ন করার জন্য গত ২০ বছর ধরে তিলে তিলে অর্থ সঞ্চয় করেছেন। তবে কোনো পুরুষকেই তার মনে ধরেনি। তাই সঠিক জীবনসঙ্গী খুঁজে না পেয়ে একটি জমকালো উদযাপনের মাধ্যমে নিজেই নিজেকেই বিয়ে করলেন সারাহ।

নিজের বিয়ে জাকজমকপূর্ণভাবে উদযাপনের স্বপ্ন ছিল উইলকিনসনের। এজন্য দুই দশকে ১০ হাজার পাউন্ড বা ১৩ লাখ ৩৭ হাজার টাকাও জমান তিনি। তবে পছন্দের সঙ্গী খুঁজে পাচ্ছিলেন না। এমন পরিস্থিতিতে কভিড চলাকালে তার মাথায় নিজেকে বিয়ের চিন্তা আসে। সে অনুসারে সম্প্রতি জমানো টাকা দিয়ে নিজের বিয়ের আয়োজন করেন উইলকিনসন। নিজের জন্য কেনেন আংটিও। গত ৩০ সেপ্টেম্বর এ বিয়ের অনুষ্ঠানে তার পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে ৮০ জন হাজির হয়েছিলেন।

 

উইলকিনসন বলছেন, এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন ছিলো। যদিও এটি একটি আনুষ্ঠানিক বিবাহ ছিল না, কিন্তু আমার কাছে দিনটি বিশেষ ছিলো। আমি মনের মতো জীবন সঙ্গী খুঁজে নাই পেতে পারি, তবে নিজের বিয়ের দিনটি কেন মিস করব? যে টাকা আমি আমার বিয়ের জন্য জমিয়ে রেখেছি সেই টাকা কেন খরচ করবো না?

তিনি জানান, প্রতি মাসে জমানো মোট ১০ হাজার পাউন্ড নির্ধিদ্বায় নিজের বিয়েতে খরচ করেছেন তিনি। ৩০ সেপ্টেম্বর তিনি তার পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে ৪০ জনকে নিমন্ত্রণ করেন নিজের অভিনব বিয়ের সাক্ষী হতে। রাতে টেনিস ক্লাবে আয়োজিত বিয়ের পার্টিতে আরও ৪০ জন অতিথি যোগ দিয়েছিলেন।

উইলকিনসন বলেন, বিয়েটা সবার কাছে অদ্ভুত মনে হলেও, উপস্থিত সকলেই বেশ মজা করেছেন, জমিয়ে উপভোগ করেছেন। অতিথিদের মধ্যেই একজন বলেছেন, সারার পক্ষেই এই কাজ করা সম্ভব। সূত্র: বিবিসি, এনডিটিভি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park