1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ইংল্যান্ডকে ২৮৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারের ৪৯.৫ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে ২৮৪ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস। ফলে ২৮৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পেয়েছে ইংলিশরা।

রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয় ম্যাচটি।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দুই ওপেনার গুরবাজ-জাদরানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে সপ্তম ওভারেই দলীয় অর্ধশতক পূরণ করে আফগানিস্তান। আর দলীয় শতকে পৌঁছায় মাত্র ১৩তম ওভারে। ওপেনিংয়ে নেমে শুরুটা দারুণ করে আফগানিস্তান। গুরবাজ ও ইবরাহিম দেখে-শুনে খেলতে থাকেন। তাদের দুই জনের জুটিতে দলীয় শতরান পার করে হাশমতউল্লাহ শাহিদির দল। এরই মধ্যে আক্রমণাত্মক ব্যাটিং করে নিজের ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন গুরবাজ। দলীয় সপ্তম ওভারে আদিল রশিদকে বাউন্ডারি হাঁকিয়ে ৩৩ বলে অর্ধশতক পূরণ করেন তিনি।

দলীয় ১৬.৪ ওভারে আদিল রশিদের বলে জো রুটের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন ইবরাহিম জাদরান। এ সময় তিনি করেন ৪৮ বলে ২৮ রান। তাতে ভেঙে যায় ১০১ বলে ১১৪ রানের জুটি। এরপর মাঠে নামেন রহমত শাহ। তিনিও বেশিক্ষণ পিচে টিকে থাকতে পারেননি। দলীয় ১৮.৪ ওভারে আদিল রশিদের বলে আউট হয়েছেন তিনি। ওই ওভারের শেষ বলে রান আউট হয়েছেন পিচে থিতু হওয়া রহমানুল্লাহ গুরবাজ। যাওয়ার আগে তিনি করেন ৫৭ বলে ৮০ রান। এরপর মাঠে নামা আজমতউল্লাহ ওমরজাই বেশিক্ষণ পিচে টিকে থাকতে পারেননি।

দলীয় ২৫.৬ ওভারে লিয়াম লিভিংস্টোনে বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে হেঁটে যান ওমরজাই। যাওয়ার আগে তিনি খেলেন ২৪ বলে ১৯ রান। চাপে পড়ে আফগানিস্তানকে সন্মানজনক সংগ্রহের দিকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

দলীয় ৩২.১ ওভারে ঘটে বিপত্তি। জো রুটের প্রথম বলেই বোল্ড হয়ে ৩৬ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান হাশমতউল্লাহ। এরপর মাঠে নামেন মোহাম্মদ নবী।

বিস্তারিত আসছে……………

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তাওহিদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park