1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোয়াইনঘাটে প্রধান শিক্ষকের অবসর কালীন বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৩৮ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে অবসর কালীন বিদায় নিলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের হাজি মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুছব্বির আলী। বিদ্যালয়ের প্রতিষ্টা লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন তিনি।

১৪ অক্টোবর শনিবার হাজি মদরিছ আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব তানজির আহমদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ ফয়সল আহমদ।

প্রধান অতিথি র বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবীর আহমদ আঞ্চলিক উপ পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল তিনি তাঁর বক্তব্যে বলেন,শিক্ষকরাই একমাত্র সমাজকে আলোকিত করতে পারেন। শিক্ষকরাই সমাজের প্রকৃত নেতা। তিনি আরো বলেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা মরহুম হাজি মদরিছ আলী সহ ওই সময়ের সকল শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, উনারা যদি না থাকতেন হয়তো এই অঞ্চলে প্রতিষ্টানটি গড়ে উঠতো না। তাই সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আরো বলেন মুছব্বির আলী মহোদয় একজন সফল শিক্ষক। শিক্ষকরা কখনই বিদায় নেন না ক্ষণিকের জন্য বিদায় নিচ্ছেন তিনি সব সময় আপনাদের ভালোবাসায় থাকবেন।শিক্ষকতা এমন একটি পেশা তাঁরা দেশ ও সমাজ বিনির্মান করেন। একমাত্র শিক্ষকদের কোন ক্লাস নাই তারাই আন্তর্জাতিক মানসম্পন্ন লোক। আমি মুগ্ধ এমন চমৎকার আয়োজন করে শিক্ষককে সম্মান জানানোর জন্য প্রাক্তন সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াদুূদ।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের নিজাম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার রমা কান্ত দেবনাথ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম,ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশীদ, মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওয়াদুর রহমান, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন।

উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থীসহ বর্তমান শির্ক্ষার্থীবৃন্দ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তাওহিদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park