1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিশ্বকাপের ইতিহাসে সেরা অলরাউন্ডার এখন সাকিব

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বিশ্বকাপেরও সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪০ রান করেন বাংলাদেশ অধিনায়ক। এতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং শ্রীলঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়াকে ছাড়িয়ে বিশ্বকাপের সেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষে পৌঁছেন সাকিব। ইমরান খান-কপিল দেবের মতো রথী-মহারথীদের তিনি ছাড়িয়ে গিয়েছিলেন আগেই। গতকাল ৪০ রান করে তিনি পৌঁছলেন চূড়ায়। এটি ২০০৭ থেকে টানা পঞ্চম বিশ্বকাপ সাকিবের। এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে তার সংগ্রহ ১ হাজার ২০১ রান ও বল হাতে শিকার ৩৮ উইকেট । আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার সাকিবই। ক্যারিয়ারে এর আগে তিন ফরম্যাটের র‌্যাঙ্কিংয়ে একসঙ্গে নাম্বার ওয়ান অলরাউন্ডারের কীর্তিও গড়েন তিনি।

২০০৩ থেকে ২০১৯ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপে অংশ নেন ক্রিস গেইল। এতে ৩০ ম্যাচে ১ হাজার ১৮৬ রানের সঙ্গে বল হাতে শিকার ১৬ উইকেট।

দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়সুরিয়া। ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত মোট ৫টি আসরে অংশ নিয়েছিলেন লঙ্কান অলরাউন্ডার। ১৯৯৬’র আসরে শিরোপা জেতা জয়সুরিয়ার ৩৮ ম্যাচ খেলে সংগ্রহ ১ হাজার ১৬৫ রান ও বল হাতে শিকার ২৭ উইকেট।

নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের মাধ্যমে বিশ্বকাপে সর্বোচ্চ রানের হিসাবে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে সর্বোচ্চ রানের হিসাবে সাকিবের সামনে রয়েছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারা ও এবি ডি ভিলিয়ার্স। এদের মধ্যে শচীন ২ হাজার ২৭৮ রান নিয়ে ধরাছোঁয়ার বাইরে থাকলেও বাকিদের রান ছুঁয়ে ফেলতে পারেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপে পন্টিং ১ হাজার ৭৪৩, সাঙ্গাকারা ১ হাজার ৫৩২, লারা ১ হাজার ২২৫ ও ভিলিয়ার্স ১ হাজার ২০৭ রান করেছেন।

বল হাতে ৩৮ উইকেট নিয়ে সাকিব আছেন সেরার তালিকায় ১২তম স্থানে। ৭১ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার সাবেক পেস তারকা গ্লেন ম্যাকগ্রা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park