1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে মুক্তিযুদ্ধা পরিবারের উপর হামলা ও মামলার সুষ্ঠু তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

নিউজ ডেক্স:
গোলাপগঞ্জে লক্ষীপাশা ইউনিয়নের দড়া পূর্বচক গ্রামের বীর মুক্তিযুদ্ধা হারিছ আলী পরিবারের উপর হামলা ও মামলার সুষ্ঠু তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন করে তার পরিবার। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টার সময় উপজেলাস্থ ঢাকাদক্ষিণ বাজার চৌমুহনীর একটি হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় মুক্তিযুদ্ধা পরিবার বলেন, গত ১৫ই আগষ্ট ২০২৩ ইংতে সকাল ৭টা ৩০ মিনিটে পরিকল্পিতভাবে আমাদের উপর পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালান হয়। এসময় বীর মুক্তিযুদ্ধা হারিছ আলীর স্ত্রী হাসনা বেগম (৬২), ১ম পুত্র মইন উদ্দিন (৪৫), ২য় পুত্র জয়নাল আহমদ (৩৮), মইন উদ্দিনের স্ত্রী রিনা বেগম হামলায় আহত হন। স্থানীয় লোকদের সহযোগিতায় স্থানীয় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য উপস্থিত হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী হাসপাতালে রেফার করেন। তৎক্ষণাৎ চিকিৎসা নিয়ে আহত পরিবারের পক্ষ থেকে মইন উদ্দিন ১৮ই আগষ্ট ২০২৩ইং বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করি। যার রেকর্ড নং ১৯। অভিযুক্ত রা হলেন- লক্ষীপাশা ইউনিয়নের দড়া গ্রামের আব্দুল হান্নানের পুত্র আলেক আহমদ (৪০), ছালেক আহমদ (৪২), লায়েক আহমদ (৩৭), ছালেক আহমদের পুত্র মারুফ আহমদ (২০), মাসুদ আহমদ (১৯), আলেক আহমদের স্ত্রী মুসলিমা বেগম (৩২), লায়েক আহমদের স্ত্রী রুবি বেগম (২৭)। এদের মধ্যে বর্তমানে আসামি ৩ জন হাজতে আটক রয়েছেন। যার পরিপেক্ষিতে আসামিরা আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে গত ২৩ আগষ্ট ২০২৩ইং তে মাননীয় অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাল্টা অভিযোগ দায়ের করে। যা গোলাপগঞ্জ মডেল থানায় ২১৩/২০২৩ মামলায় রেকড হয়। বর্তমানে আমরা এই মামলায় জামিনে রয়েছি। তারা শুধু এই মামলা দিয়ে ক্ষিপ্ত হয়নি এখনও আমাদের প্রাণে মারার হুমকি সহ আমার পরিবারকে উচ্ছেদ করে দিবে বলে লোকে মুখে শুনা যাচ্ছে। আমার পরিবারের বিরুদ্ধে তারা আরেটি মামলা দায়ের করে। তাদের দায়ের করা একাধিক মিথ্যা মামলার সুষ্ঠ তদন্তের দাবী জানাই। এসময় সাংবাদিক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যরা বলেন আমরা পরিকল্পিত হামলায় আহত মুক্তিযুদ্ধা পরিবার বর্তমানে মানবিক জীবনযাবন করছি, আমরা আমাদের বিচার চাই এবং হয়রানি মূলক মিথ্যা মামলার সুষ্ঠ তদন্তের দাবী জানাচ্ছি।
সংবাদসম্মেলনে সময় উপস্থিত ছিলেন- মইন উদ্দিন, পারভিন বেগম, হাসনা বেগম, রিনা বেগম, চেরাগ আলী, নুর উদ্দিন আহমদ, তরিছ আলী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park