1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সারাদেশের স্কুল-কলেজে মাউশির নতুন নির্দেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সারাদেশের স্কুল ও কলেজগুলোকে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিসব পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (১১ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক রূপক রায়ের সই করা এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, শেখ রাসেল দিবসে মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থার নিজ নিজ কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলেল আয়োজন করতে হবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেয়ালিকা প্রকাশ করতে হবে। দেয়ালিকায় গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি এঁকে উপস্থাপন করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করে সেরা লেখা (প্রতিটি শ্রেণির জন্য একটি করে) আগামী ৩০ অক্টোবরের মধ্যে ই-মেইলে (18octoberdshe@gmail.com) পাঠাতে হবে।

আরও বলা হয়, শহীদ শেখ রাসেল স্মরণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ১০টি করে গাছের রোপণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো কর্মসূচি স্ব স্ব ব্যবস্থাপনায় আনন্দমুখর পরিবেশে আয়োজন করতে হবে। আনন্দ র‌্যালি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা রচনা প্রতিযোগিতা বা কুইজ প্রতিযোগিতার আয়োজন করবে।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park