1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আগামী শুক্রবার বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ধর্মশালায় প্রথম দুটি ম্যাচ খেলে বুধবার দুপুরে চেন্নাইয়ে পৌঁছেছে সাকিব আল হাসানরা। এখানেই হবে টাইগারদের তৃতীয় ম্যাচ। আজ বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার ক্রিকেটাররা একবেলা অনুশীলন করার সুযোগ পাবেন।

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচের ভেন্যু ছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়াম। তাতে শেষ হয়েছে বাংলাদেশের ধর্মশালা পর্ব। ধর্মশালা শেষে বাংলাদেশ দলের এখন পরবর্তী মিশন চেন্নাইয়ে। সেখানে এমএ চিদম্বরম স্টেডিয়ামে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

দলের চেন্নাইয়ে যাওয়ার আগে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছে বিসিবি। তাতে দেখা গেছে বিমানে বসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ দাবা খেলায় ব্যস্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘বিমানে চেন্নাই যাওয়ার পথে অধিনায়কের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী হাসান মিরাজ।’

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ দারুণ শুরু করেছিল। কিন্তু শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে। ইংলিশদের বিপক্ষে হারলেও ইতিবাচক দিক নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে মরিয়া টিম বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘আমাদের সামনে বেশ কিছু কঠিন ম্যাচ আছে। আজকের (মঙ্গলবার) এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। ম্যাচের ইতিবাচক বিষয়গুলো নিয়ে সামনের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’

অবশ্য ওই ম্যাচে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা বলার অপেক্ষা রাখে না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে দারুণ অবস্থানে কিউইরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই তারা অবিশ্বাস্য ক্রিকেট খেলছে। এই অবস্থায় কিউইদের বিপক্ষে কৌশলী হয়ে বাংলাদেশকে মাঠে নামতে হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park