1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

খানসামায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় প্রায় দেড় কেজির অধিক গাঁজার গাছসহ গাঁজা ব্যবসায়ী মাহমুদুল ইসলাম (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে খানসামা থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ৮. ১৫ মিনিটে উপজেলার আমতলী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই তছিরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মাহমুদুল গোবিন্দপুর গ্রামের আমতলী বাজার এলাকার মো. উজির আলীর ছেলে।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের বাড়ির পাশে পটল ক্ষেতের আড়ালে চাষ করতেন। কয়েকদিন অতি বৃষ্টি হওয়ার কারণে কয়েকটি গাঁজার গাছ মারা যায়। সেখানকার একটি গাছ বেশ পুরনো হওয়ায় বেঁচে যায়। যার ফলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park