1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যুক্তরাষ্ট্রে সন্তানসহ ভারতীয় বংশোদ্ভূত দম্পতির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্লেইন্সবোরো পুলিশ বিভাগের বরাত দিয়ে এনডিটিভির শনিবারের প্রতিবেদনে বলা হয়, নিউ জার্সির প্লেইন্সবোরোতে নিজ বাস থেকে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে।

প্রাণ হারানো চারজন হলেন তেজ প্রতাপ সিং, তার স্ত্রী সোনাল পারিহার এবং তাদের ১০ বছর বয়সী ছেলে ও ছয় বছর বয়সী মেয়ে।

মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর ইয়োলান্ডা সিকোন ও প্লেইন্সবোরো পুলিশ বিভাগের প্রধান ইমন ব্লানচার্ড জানান, বুধবার সন্ধ্যায় জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান।

তারা আরও জানান, মরদেহ ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি হত্যা নাকি হত্যার পর আত্মহত্যা সে বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন।

এ ঘটনায় প্রাথমিক তদন্তে জনসাধারণের জন্য কোনো হুমকি নেই বলে জানিয়েছে পুলিশ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুহি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park