1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দেশব্যাপী টানা কর্মসূচি ঘোষণা বিএনপির

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে টানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নতুন ঘোষণা অনুযায়ী, শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে চলতি মাসের ৭ তারিখ থেকে টানা কর্মসূচি পালন করবে দলটি।

১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে লাগাতার এই কর্মসূচি শেষ হবে।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

টানা কর্মসূচি শুরুর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ জেলা ও মহানগরে মিছিল-সমাবেশ, সরকারের পদত্যাগের দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন করবে দলটি।

১৪ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আবারও সারা দেশে জেলা ও মহানগরে অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। ফের সরকারের পদত্যাগের দাবিতে ১৬ অক্টোবর যুব কনভেনশন এবং ১৮ অক্টোবর জনসমাবেশ পালন করা হবে।

জানা যায়, বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে শরিকরাও এই কর্মসূচি পালন করবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park