1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সরকারের বিদায় চাইলেন আওয়ামী লীগ নেতা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিকের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সম্প্রতি তার নিজ আইডিতে ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের বিদায় ত্বরান্বিত করে নির্বাচনকালীন সরকার গঠন করে অতি দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সময়ের দাবি’ এমন পোস্ট দেন। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বর্তমানে এই আওয়ামী লীগ নেতাকে স্থানীয় এমপি আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বিভিন্ন দলীয় সভা-সমাবেশে সরব অংশগ্রহণ দেখা যাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে সিরাজুল ইসলাম মল্লিক বলেন, পোস্টটি আমি করেছি, পরবর্তীতে এর ব্যাখ্যাও আমি দিয়েছি। কিন্তু অনেকেই বুঝে না বুঝে পোস্টটির ভুল ব্যাখ্যা করে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। প্রতিক্রিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার তারিকুল ইসলাম ছেন্টু বলেন, যেহেতু সিরাজুল ইসলাম মল্লিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সেহেতু তার নিকট থেকে এমন মন্তব্য দল প্রত্যাশা করে না। এ সময়ে এ ধরনের মন্তব্য আওয়ামী লীগের জন্য হিতকর নয়। আমি এ বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক বলেন, সিরাজুল ইসলাম মল্লিক সব সময় আওয়ামী লীগ থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন। তিনি সকল নির্বাচনেই নৌকার বিরোধিতা করেছেন।

এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নেতা হওয়া সত্ত্বেও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ওই সময় উপজেলা আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। এবার তার স্থায়ী বহিষ্কার দাবি করছি। আওয়ামী লীগের কোনো পদে যেন না থাকতে পারে সে ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করছি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park